শনিবার, মে ২, ২০২৬

দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ১-১’এ সিরিজ সমতায় এনেছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০৭ ০৯:৫৩:৪৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ১-১’এ সিরিজ সমতায় এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন-শান্তরা। 
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১৭০ রান করে সহজ জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 
সিলেটে ৩ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম খেলায় হেরে হোঁচট খায় বাংলাদেশ। বুধবার (০৬ মার্চ) সিরিজের দ্বিতীয় খেলায় সফরকারিদের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াবার লক্ষ্য নিয়ে মাঠে নামে শান্ত-লিটনরা। আর সেই ম্যাচেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১’এ সমতায় আনে বাংলাদেশ দল। 
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারিরা। দলীয় ১ রানে লঙ্কান ওপেনার আভিশকা ফারনান্দোর উইকেট তাসকিন আহমেদ তুলে নিলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর, ৯২ রানের মাথায় টপ ওর্ডারের আরো ৩ ব্যাটার বিদায় নিলে  ৫ উইকেটে ১৬৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া ৩৬ রান করেছেন কুশল মেন্ডিস। আর বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মাহেদি, মুস্তাফিজুর ও সৌম্য। 
জয় পেতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেয় বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। শ্রীলঙ্কার বোলাররা পাত্তাই পায়নি এই দুই টাইগার ওপেনারের কাছে। সৌম্য ৩৬ ও লিটন ২৬ রান করলে দলীয় ৮৩ রানে দুইজনকেই আউট করে মাথিশা পাথিরানা। 
এরপর, বাংলাদেশের রানের চাকা সচল রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত শান্ত ম্যাচ সেরা সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে ৩২ রান করে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। 
সিরিজের তৃতীয় ও শেষ খেলায় আগামী শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


এ জাতীয় আরো খবর