শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন,
  • ২০২৬-০৪-২৫ ১৩:৫৬:০৬

 কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইবেকারে মৌলভীবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্ণামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বন্ধু একাদশ, পাকা মক্তব রংমালা।
টুর্ণামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।
টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় ও সদস্য সচিব মোঃ ফারুকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।
বিশেষ ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মামুনুর রশীদ মামুন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী।
এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, উপদেষ্টা পরিষদের সদস্য নিজাম উদ্দিন খান, মাওলানা রহমত উল্যাহ, বাহার উল্যাহ,এনামুল হক, চরপার্বতী
ইউনিয়ন পরিষদের মেম্বার নুর আলম মামুন, যুবদল নেতা মামুন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন, মাস্টার আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত টুর্ণামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

 


এ জাতীয় আরো খবর