রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই লড়াইয়ে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৩-০৪ ০৭:৫৯:০১
- Print
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান, আইডাহো ও মিসৌরি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই লড়াইয়ে জয় পেয়েছেন। শনিবার রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াই ককাস অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারিয়ে এই জয়ের মধ্যদিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প।
এর আগে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ের সাউথ ক্যারোলিনা, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা ও ভার্জিন দ্বীপপুঞ্জের চার প্রাইমারি নির্বাচনেও ট্রাম্পই জয়ী হয়েছিলেন। নিকি হ্যালির ধারাবাহিক পরাজয় প্রার্থী হিসেবে ট্রাম্পের দলীয় মনোনয়ন পাওয়াকে উজ্জ্বল করে তুলছে। তবে ‘সুপার টুইসডে’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ট্রাম্পের সর্বশেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।
আগামী মঙ্গলবার সুপার টুয়েসডের প্রাইমারির মহালড়াইয়ে নামবেন ট্রাম্প ও হ্যালি। আগামী ৫ মার্চ যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে প্রাইমারিপ্রনির্বাচন হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।