বিশ্ব দাবায় নতুন মাইল ফলক স্থাপন
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৩-০৪ ০৭:৫৬:১৫
- Print
বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডের খেলোয়াড় রুকাইয়া রিদা
বিশ্ব দাবায় নতুন মাইল ফলক স্থাপন করেছে। ২০২৪ সালের কেমব্রিজ আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টে দুই গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে ১২ বছর বয়সী রুকাইয়া রিদা।
কেমব্রিজ আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার মার্ক হেবডেনকে পরাজিত করার পরে ৭ম রাউন্ডে আট বারের ব্রিটিশ দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার পিটার ওয়েলসের বিরুদ্ধে ড্র করে রিদা।
দুই গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে এ কৃতিত্ব তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। টুর্নামেন্টের শেষ রাউন্ডে ইউক্রেনের বোগদান বোরসোসকে হারিয়ে পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট অর্জন করে সে। ৯৭তম অবস্থানে থেকে টুর্নামেন্ট শুরু করা রিদা টুর্নামেন্টের চূড়ান্ত রাউণ্ড শেষে ২৮তম অবস্থানে চলে আসে। এর ফলে সে তৃতীয় সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হবার খ্যাতি অর্জন করল।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রুকাইয়া রিদার বৈশ্বিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা এবং শ্রেষ্ঠত্ব লাভ ইংল্যান্ডের পরবর্তী প্রজন্মের দাবা চ্যাম্পিয়নদের জন্য একটি অনুপ্রেরণা।