বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

মাঠ প্রশাসনকে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০৩ ২৩:২১:২০

মাঠ প্রশাসনকে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে তা জেলা  প্রশাসকদের তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোজার সময় পণ্য মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারের নিদের্শনা মাঠ পর্যায়ে কার্যকর করা এবং নীতি ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। রোববার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপি জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনে সম্মেলনে ৩০টি অধিবেশনে দেশের বিভিন্ন এলাকায় নানা সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি নীতি ও কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে জেলা প্রশাসন। নানা বাধা সত্ত্বেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখায় জেলা প্রশাসকদের প্রশংসা করেন তিনি।
সরকার প্রধান বলেন, দেশের মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের লক্ষ্য।  দ্রব্যমূল্য বাড়িয়ে কেউ যাতে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্প যাতে যথাযথভাবে হয় জেলা প্রশাসকদের তা তদারকি করার কথা বলেন তিনি।
জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি আর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিভাবকসহ সবাইকে সচেতন করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ জাতীয় আরো খবর