মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

দেশের যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০২ ২১:১৫:৩৯

আজ শনিবার (০২ মার্চ) দেশের যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজশাহী সেনানিবাসের কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশা প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী এখন শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি রক্ষা মিশনেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনছেন।"
সরকার সেনাবাহিনীকে একটি আধুনিক জ্ঞান-প্রযুক্তিসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মনে করিয়ে দেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭২ সালে সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। তিনি ১৯৭৪ সালের জাতীয় প্রতিরক্ষা নীতিমালা গ্রহণ করেন। আজকের সেনাবাহিনী সেসবের ধারাবাহিকতায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা। জনগনের প্রতি ধন্যবাদ জানাই। বারবার ভোট দিয়ে আমাদের বিজয়ী করায় দেশর সেবা করতে পারছি। ইনশাল্লাহ দেশ‌এগিয়ে যাবে।"


এ জাতীয় আরো খবর