মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আ.ফ.ম. ম শি উ র র হ মা ন

  • একুশ
  • ২০২৪-০৩-০১ ১৬:৪৬:০৪

একুশ মানে রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
একুশ মানে মায়ের ভাষার দাবীতে উত্তাল টি.এস.সি আর শাহবাগ ।
একুশ মানে বর্বর হায়েনাদের উপর উপচে পরা প্রচন্ড রাগ
একুশ মানে এক ভয়ংকর অসম যুদ্ধের ডাক ।

একুশ মানে প্রেরনার এক অন্তহীন মিছিল
একুশ মানে সুবিশাল রাজপথ রক্তপিচ্ছিল ।
একুশ মানে ঘোর অমানিশায় উদীয়মান আলোকবর্তিকা
একুশ মানে বাংলায় লেখা এতসব পত্রিকা ।

একুশ মানে শির উচু করে দাঁড়াতে শেখা
একুশ মানে দু’চোখ পানে মুক্তির সোনালী সূর্য দেখা ।
একুশ মানে জালিমের টুটী বজ্রহাতে চেপে ধরা
একুশ মানে গোলামীর জিঞ্জির ছিন্ন করা ।

একুশ মানে নি:স্বার্থ প্রাণ দেয়ার দীক্ষা
একুশ মানে মানবতার মহান শিক্ষা ।
একুশ মানে দুর্গম পথ পাড়ি দেয়ার পণ
একুশ মানে রক্তের বিনিময়ে অর্জিত মোদের সেরা ধন ।

একুশ মানে শোষণ আর নির্যাতনের মূলোচ্ছেদ
একুশ মানে ভালো-মন্দের চিরকালীন বিচ্ছেদ ।
একুশ মানে রাত পোহাবার স্বপ্ন দেখা
একুশ মানে পুব আকাশে উদীয়মান সূর্যের উজ্জ্বল রেখা ।


এ জাতীয় আরো খবর