বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা
- এম আর অভি,
-
২০২৪-০২-২৯ ২০:৪৬:০০
- Print
বরগুনা প্রতিনিধি:বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী সম্মেলন কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে জেলা পর্যায়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ। জেলা নাগরিক প্লাট ফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকাররী পরিচালক ইউসুফ আলী ,জেলা এনজিও ফোরামের সভাপতি আব্দুল মোতালেব মৃধা, জেলা তথ্য অফিসার মোঃ সেলিম মাহামুদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ,এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ,জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক এ্যাড সঞ্জিব দাস , এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের ৬ টি উপজেলা থেকে নাগরিক প্লাটফর্ম এর সদস্য বৃন্দ, বরগুনা জেলার বিভিন্ন এনজিও প্রধানগন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবকদিক বৃন্দ। সভায় বক্তারা বলেন বর্তমান সামাজিক অস্থিরতার মধ্যে থেকে যুবদের উদ্বুদ্ধ করে সামাজ শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যেগ খুবই সময়পযোগী সিদ্ধান্ত। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওযার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন। সভায় রূপান্তর ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওযার পয়েন্ট উপস্থাপন ও সহায়কের দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের সমন্বযকারী রাবেয়া বসরী। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের খুলনা ও বরিশাল বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা, জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।