সোমবার, আগস্ট ১৭, ২০২৬

স্মারক বক্তৃতায় যোগ দিতে অধ্যক্ষ শিমুল বড়ুয়ার বিদেশগমন

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০২-২৯ ১৯:২২:২৬
শতাব্দী প্রাচীন ভারতীয় সংগঠন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া'র আয়োজনে স্মারক বক্তৃতা অনুষ্ঠানে যোগ দিতে ভারতের কলকাতা গমন করেছেন সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। আগামীকাল (১ মার্চ) শুক্রবার সেখানে তিনি স্মারক বক্তা হিসেবে 'জগজ্জ্যোতি সম্পাদক সাহিত্যিক হেমেন্দুবিকাশ চৌধুরী স্মরণে প্রথম স্মারকবক্তৃতা' করবেন। এছাড়াও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়া ভারতীয় সংগঠন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া'র আয়োজনে কলকাতায় আগামী ৩ মার্চ রবিবার অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও লেখক রেবা বড়ুয়া সম্পাদিত 'মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দ্বিশততম জন্মবর্ষ স্মারকগ্রন্থ'-এর প্রকাশনা অনুষ্ঠানেও অংশ নেবেন। আমাগী ৪ মার্চ তাঁর দেশে আসার কথা রয়েছে।

এ জাতীয় আরো খবর