সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আসন্ন রমজানে প্রতিদিন নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-২৮ ২২:৩৫:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়ে ছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একএেম গালিভ খান। তিনি   রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিস্ট ব্যবসায়ীদের প্রতি আহব্বান জানান। চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর সরবরাহ,বিপণন ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।  
বুধবার(২৮ ফেব্রæয়ারী) বিকালে জেলা প্রশাসনের  আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  সংশ্লিষ্টদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্য ও ভেজাল খাদ্যর ব্যাপারে সকলকে সচতন হতে হবে।
সভায় অংশ নেন জেলা মার্কেটিং অফিসার মনোয়ার হোসেন,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাসুম আলী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কেবাদ আলী,চেম্বার সহ-সভাপতি মসিউল করিম বাবু, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পুরাতন বাজার দোকান মালিক সমিতি সভাপতি সামিউল আলম সহ বন ভিভাগ,বিদ্যূৎ বিভাগ,পুলিশ,বিজিবি,র‌্যাব,কৃষি ভিভাগ,সমাজসেবা, শহরের সেন্টু মার্কেট,ক্যাব,দুগ্ধজাত ব্যবসায়ী,মুদি বাজার প্রতিনিধিরা।
সভায় বর্তমানে জেলার দ্রব্যমুল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে তারা রমজান উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোন প্রতিশ্রæতি দিতে পারেন নি। সরকারি কর্মকর্তারা বলেন,চাহিদা অনুযায়ী পণ্য যোগান রয়েছে। দ্রব্যমূল্য বাড়ার সূযোগ নেই। নিরাপত্তা, পবিত্রতা ও ট্রাফিক জট নিরসনে করণীয় নিয়েও আলোচনা হয় সভায়।

 


এ জাতীয় আরো খবর