মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে ক্যাপিটেশন গ্র‍্যান্টপ্রাপ্ত এতিম শিশু সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১৫ ২২:৩৫:১২

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসন ও
উপজেলা সমাজসেবা যৌথ আয়োজনে ক্যাপিটেশন গ্র‍্যান্ট প্রাপ্ত এতিমখানা ব্যবস্থাপনা ও এতিম শিশু সুরক্ষা শীর্ষক
প্রশিক্ষণ  ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মো মাঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাপিটেশন গ্র‍্যান্ট প্রাপ্ত এতিমখানা ব্যবস্থাপনা ও এতিম শিশু সুরক্ষা শীর্ষক
প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক  মোহাম্মদ শাহী নেওয়াজ।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রফিক খাঁনসহ এতিমখানার সভাপতি,সেক্রেটারী,সুপারিনটেনডেন্ট।

 


এ জাতীয় আরো খবর