শনিবার, মে ৩০, ২০২৬

সোনার খনিতে ভূমিধস তুরস্কে,কমপক্ষে ৯ জন শ্রমিক আটক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৪ ২২:৩৪:১০

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তুরস্কের পূর্বাঞ্চলের একটি সোনার খনিতে ভূমিধস হয়েছে।এই ধসের ঘটনায় সেখানে কমপক্ষে ৯ জন শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধার কাজে থাকা কর্মকর্তারা জানিয়েছেন সেখানে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
এর জিনকান প্রদেশের ইলিক জেলার কাছে স্থানীয় সময় দুপুর ২টারপর ভূমিধস ঘটে। খনিটি পরিচালনার দায়িত্বে ছিল সংস্থা অ্যানা গোল্ড। তারা এই ঘটনার প্রভাব কমাতে কাজ করছে বলে জানিয়েছে। 
এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, খনির ৬৬৭ কর্মীর মধ্যে ৯ জন এখনো নিখোঁজ। ৪০০ জন উদ্ধারকারী জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছান। কর্মীদের গণনা করার পর ৯ জন শ্রমিক এর খোঁজ পাওয়া যায়নি। 
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে ২০২২ সালের অক্টোবরে মিথেন বিস্ফোরণে ৪২ জনের মৃত্যু হয়েছিলো।

 


এ জাতীয় আরো খবর