উপজেলার শাহ্পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ম্যানেজিং কমিটি'র অভিভাবক সদস্য পদে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় এক নাগাড়ে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ২২৭ জন ভোটারের মধ্যে সকলে ভোট প্রয়োগ করেন।
এ নির্বাচনে ২ টি প্যানেলে মোট ১০ প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেন। এর মধ্যে একটি প্যানেলের সকলে নির্বাচিত হন।
নির্বাচিত সদস্য হলেন, মোঃ আল-মামুন মোল্যা, জি, এম সুলতান আহমেদ, মোঃ আল-আমিন সরদার, শেখ আমজাদ হোসেন ও মহিলা সদস্য পদে বিউটি খাতুন।
নির্বাচন পরিচালনা করেন, উপজেলা একাডেমী সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা।
আশরাফুল আলম