সত্য মরে গেছে --
হারিয়ে গেছে বিশ্বাস,শান্তি ঘর ছেড়েছে
সবার অজান্তে---
অশান্তির কলহে।
পূর্ণ তলিয়ে গেছে পাপের সাগরে,
আশীর্বাদ পাড়ি জমিয়েছে দূর দূরান্তে।
অভিশাপ দখল নিয়েছে বিশাল অট্টালিকা,
মনুষ্যত্ব হীনমন্যতায় ভোগে মানুষ রূপী দেহে।
বিবেক ঘুমিয়ে আছে,
তাকে কী জাগ্রত করার কেউ নেই?