সোমবার, মে ২৫, ২০২৬

ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৩ ০০:০১:১৯

ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিমানটি আছড়ে পড়ে। এটি আকারে ছোটো উড়োজাহাজ ছিলো বলে জানা গেছে। তবে উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলো তা জানা যায়নি। 
এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ উড়োজাহাজ। এসব উড়োজাহাজ বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘণবসতিপূর্ণ। বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে। 
ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বিবিসিকে বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।


এ জাতীয় আরো খবর