সোমবার, জুলাই ২৭, ২০২৬

দেশে মূল্যস্ফীতি কমেছে-আইএমএফ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩১ ২৩:৫৫:২৮

আন্তর্জাতিক মুদ্রা মহবিল আইএমএফ জানিয়েছে, দেশে মূল্যস্ফীতি কমেছে। এটা অব্যাহত থাকলে জিনিসপত্রের দামও কমে আসবে। তবে মূল্যস্ফীতি কমার গতি ধরে রাখা চ্যালেঞ্জ হবে। আজ বুধবার (৩১ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানায় আইএমএফ। বলা হয়, এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা সন্তোষজনক। ঋণ পেতে আইএমএফের দেয়া শর্ত বাংলাদেশ কতটুকু পূরণ করছে, তা যাচাই হবে আগামী মার্চে। 
২০২২ সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ সাল পর্যন্ত  সাড়ে তিন বছরে সাত কিস্তিতে বাংলাদেশ এই অর্থ পাবে। আইএমফের শর্ত পূরণ করে ইতিমধ্যে ঋণের দুটি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ।
বুধবার ভার্চুয়ালি, সংবাদ সম্মেলনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ।  মূলত এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অর্থনীতির নানা দিক তুলে ধরেন আইএমএফের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। বলেন, ভারত ও চীনের অর্থনীতি যেমন ভালো আছে তেমনি দুশ্চিন্তা কাটছে বাংলাদেশকে ঘিরেও।
এছাড়া তিনি বলেন, এশিয়ার অনেক দেশের মত বাংলাদেশের মূল্য্যস্ফীতি কমছে। তবে তা অব্যাহত রাখার দিকে নজর রাখতে হবে।
আইএএফের শর্তের কারণে বাংলাদেশকে রাজস্ব আয় বাড়াতে হবে, কমাতে হবে অযৌক্তিক ব্যয়। মার্চে  ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে বাংলাদেশের অর্থনীতির চিত্র খতিয়ে দেখা হবে হবে বলেও জানান আইএমএফএর এই কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর