কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মচারী সমিতির সৌজন্য স্বাক্ষাত
- মনোজ কুমার মজুমদার
-
২০২৪-০১-৩১ ১৬:৪৮:০০
- Print
৩১ জানুয়ারি, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বিশ^বিদ্যালয়ের কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। ৩১ জানুয়ারি বুধবার সকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতকালীন সময়ে সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারসহ নবনির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।