বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চায় আমেরিকা
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-২৩ ১৯:৫৮:১৮
- Print
সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চায় বলে জানিয়েছে আমেরিকা।
সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং আরও পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
এ সময় তিনি বিশেষভাবে জলবায়ু সমস্যা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন। কারণ, এসব ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি।