শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কাটিরহাট মহিলা কলেজে রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০১-২২ ১৪:৩৮:০৮
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে "আলোকিত জীবনের জন্য রোভারিং" শীর্ষক রোভার সহচর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কলেজের আইসিটি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভার এর সহকারী কমিশনার মো. আফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভার এর যুগ্ম সম্পাদক মো. এনামুল হক, কাটিরহাট মহিলা কলেজের উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও মানবিক বিভাগের ডিন অধ্যাপক শিখা দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর‌আন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফিয়া সালেহীন, গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অন্নি শীল। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রোভার স্কাউট ইউনিটের আর‌এস‌এল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন চৌধুরী। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও শতাধিক রোভার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর