আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনের পক্ষ থেকে যোগীপোল ইউনিয়ন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৭ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীত বস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া রিপন। সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ হানিফ মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে হত দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।