বড়লেখা প্রতিনিধিঃ মানবতার ডাকে সাড়া দিয়ে ৭ম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস।
বুধবার (১৭ জানুয়ারি) বড়লেখা পৌর শহরের বেসরকারি একটি ক্লিনিকে একজন অসুস্থ রোগী’কে ৭ম বারের মতো তিনি স্বেচ্ছায় (ও পজেটিভ) রক্তদান সম্পন্ন করেন।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা জনস্বার্থে সামাজিক, স্বেচ্ছাসেবী, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচা’র কর্মীবৃন্দ দেশব্যাপী জনস্বার্থে প্রতিনিয়ত সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বড়লেখা উপজেলায়ও নিসচা’র বিভিন্ন সামাজিক-মানবিক স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যহত রয়েছে এবং নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি নিসচা আন্তরিক সহযোগিতা কামনা করছে।