বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পদ্মা নদীতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৭ ১০:০১:১৪

বুধবার (১৭ই জানুয়ারি) পদ্মা নদীতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে।সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় বাল্কহেডের ধাক্কায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৬জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 
পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর