বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর কমিটির এক জরুরি সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। উক্ত সভায় বার্ষিক আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, কেন্দ্রীয় কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন, বাকবিশিস চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর কমিটির আসন্ন সম্মেলন সফল করার লক্ষ্যে বক্তাগণ আলোচনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাকবিশিস নেতা অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ আলম আকতার, উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক, অধ্যাপক ভবরঞ্জন বণিক, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, অধ্যাপক অজিত কুমার দাশ, অধ্যাপক অসীম চক্রবর্ত্তী, অধ্যক্ষ জনার্দন বণিক, অধ্যাপক সাইফুদ্দীন মোর্শেদ, অধ্যাপক দীলিপ কান্তি দাশ, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।