মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

গোলাপগঞ্জের সন্তান মুসা যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির মেয়র নির্বাচিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১১ ১৫:৪৫:১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান এবার যুক্তরাষ্ট্রের হেমট্রামিকসিটির মেয়র প্রটেম (ডেপুটি মেয়র) নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান গোলাপগঞ্জের কৃতি সন্তান আবু আহমদ মুসা। মঙ্গলবার (৯জানুয়ারি) হেমট্রামিক সিটি কাউন্সিল চেম্বারে আয়োজিত নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মেয়র প্রটেম (ডেপুটি মেয়র) এর দায়িত্ব গ্রহণ করেন তিনি। জানা যায়, আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে স্থায়ী ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে নির্বাচনে বিজয়ী হন। তিনি তৃতীয় বারের মত হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় প্রটেম (ডেপুটি মেয়র) নির্বাচিত হন। পাশাপাশি ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখা মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এ জাতীয় আরো খবর