বুধবার, জুন ১০, ২০২৬

বিপর্যস্ত আমেরিকার মানুষ!

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১১ ১০:১৩:২৩

বিপর্যস্ত আমেরিকার মানুষ।একদিকে টর্নেডো, অন্যদিকে তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা। দেশটির ফ্লোরিডা, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে টর্নেডোর আঘাতে চারজন নিহত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা ও বাড়িঘর। বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। অন্যদিকে, তুষারে ঢেকেছে মিশিগান, আইওয়া, মিশৌরীসহ একাধিক রাজ্য। আর কানাডায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
বিরুপ আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশে। আবহাওয়ার এই তারতম্যের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের। 
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে চারজন নিহত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা ও বাড়িঘর। বিদ্যুৎবিহীন রয়েছে কয়েক লাখ মানুষ। বন্ধ রয়েছে একাধিক সড়ক। নিউজার্সি অঙ্গরাজ্যের ২১টি কাউন্টিতে জারি রয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে ফ্লোরিডা, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের স্কুল ও সরকারি অফিস। বাতিল করা হয়েছে হাজারেরো বেশি ফ্লাইট। 
এদিকে, তীব্র তুষারপাতে বিপর্যস্ত মিশিগান, আইওয়া, মিশৌরীসহ একাধিক রাজ্য। প্রায় এক ফুট বরফে ঢেকে গেছে রাস্ত-বাড়িঘর। ব্যাহত হচ্ছে পরিবহণ পরিষেবা। 
তুষারপাত হয়েছে কানাডার অন্টারিও রাজ্যেও। সেখানকার  রাস্তায় ও বাড়িঘরে বরফ জমে গেছে। এছাড়া সাসকাচিয়ান রাজ্যে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। 
অন্যদিকে, প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশায় নাজেহাল উত্তর ভারত। দিল্লির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিলো বুধবার। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশেও শীতের তীব্রতা বেড়ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর