বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল।
বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাঙচিল।
বন্ধু মানে ঝুম বৃষ্টি বন্ধু দখিন হাওয়া।
বন্ধু মানে অল্প খাবার দু’জন মিলে খাওয়া।
বন্ধু মানে শরৎ কালের শুভ্র মেঘের ভেলা।
বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা।
বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি।
বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি।
বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে।
তার দু’চোখে নিজকে দেখা নয়ন-আর্শিতে।
বন্ধু মানে যৌথ হাঁটা একটুও না থামা।