মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

মো. দে লো য়া র হো সে ন

  • জলতরঙ্গ
  • ২০২৪-০১-০৯ ১০:৫৭:১৪

মেঘ তো জলদাস
তবে আমি আগুন জ্বালাবো! 
আমি জলভর্তি পেয়ালা, কে আমাকে বাজায়?
আমার একপিঠে খিদে আর অন্যপিঠে কালের কলস
জলতরঙ্গ আমি বেজে উঠি প্রশ্নাতীত ব্যাথা ও সংহারে!

আমাকে উড়িয়ে দাও
আমাকে আউলা-ঝাউলা ছড়িয়ে দাও
আমাকে গেরুয়া-পাঁশুটে বস্ত্রে ঢেকে দাও
আমাকে আছড়ে-পাছড়ে গুড়িয়ে দাও,  চূর্ণ-বিচূর্ণ
আমাকে দিয়ে লালনের আরশিনগর গড়ি!
আমাকে আঘাত করো
আমি বেজে উঠি জলতরঙ্গের মতো, অথবা একতারার 
প্রকম্পিত তারে বলে উঠি কথা!

মেঘ তো জলোচ্ছ্বাস  
তবে আমি জলতরঙ্গ, পেটে-পিঠে মেলে রাখি সুর!
 


এ জাতীয় আরো খবর