সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রী তা রা য়

  • তেমনি রবে সব
  • ২০২৪-০১-০৯ ১০:৫২:৫০

নীল আকাশ তেমনি রবে  
অজস্র অজস্র আলো হয়ে জ্বলবে তারা।
কালো মেঘ,গুরুগম্ভীর ডাক, হালকা তুলোর মেঘ  সাথে রামধনু।
ফুলে-ফুলে প্রজাপতি, লাল,নীল, হলুদ  রংয়ের
যেন উড়ন্ত ফুল, ফুলের পরে ফুল।
মৌছাছি করে ভুল,
চিনে নিতে প্রজাপতি আর ফুল।
নদী বয়ে যাবে অনন্ত কাল সাগরের টানে।
ফুল ফুটবে, উঠবে তারা রোজ রাতে,
গাইবে পাখি গান,
মাঠ ভরা সোনা সোনা ধান
ফসলের মাঠ,ফুলের বাগান
একে একে আসবে ছয় ঋতু,
ফলে- ফুলে সাজাবে পৃথিবী।
সব রবে ঠিক
চারিদিক।
ফুল ফুটবে,চাঁদ উঠবে, গাইবে পাখি গান।
শুধু রবো না আমি
চিরকাল।
চলে যাবো চিরতরে
ফেলে সব কিছু।

 


এ জাতীয় আরো খবর