হাতের নাগালে ফার্স্টফুডের দোকান
খুঁজলে খুব সহজে মেলে বার ,
হোটেলে-মোটেলে রমরমা বিকিকিনি
নারী সস্তা -- শুধু টাকা দরকার।
নারীশ্রমও টাকা আনে যৌবনকালিতে
প্রবাসে খেটে খায় গায়েগতরে,
দালালের শেষ নেই পদে পদে হিস্যা
সে টাকাও ভাগ পায় সব ইতরে।
বাঘেরও চোখ মেলে যদি চায় কেউ
অধরা নয় আর চিতল হরিণ,
সুন্দরবন চাও ? তা-ও পেতে পারো
সহজ শর্তে পাবে ব্যাংকের ঋণ।
টোটাবন্দুক পিস্তল কার্তুজ গাদা গাদা
সীমান্তে বসে পেয়ে যাবে তা-ও,
চাই শুধু হাতভরা অঢেল কাঁচাটাকা
ডন-টন হয়ে যাবে খাঁটি কামলাও।