বুধবার, জুন ২৪, ২০২৬

রাজধানীসহ সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘বই উৎসব’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০২ ১২:৩০:৫২
রাজধানীসহ সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘বই উৎসব’। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তবে, বইয়ের মান নিয়ে অসন্তোষ আছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এছাড়া, আড়াই কোটি বই এখনও ছাপা শেষ হয়নি। তাই মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ উৎসব নতুন বইয়ের। তিন কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য বিতরণ করা হচ্ছে এবার ৩০ কোটি ৭০ লাখেরও বেশি বই। সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেনীর তিনটি এখনও ছাপা হয়নি। তাই শিক্ষার্থীদের সব বই হাতে পেতে পার হয়ে যাবে জানুয়ারি মাস। তারপরও নতুন বইয়ের ঘ্রাণ মানেই অন্য রকম ভালো লাগা। নতুন বইয়ের ঘ্রাণেই নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও।

এ জাতীয় আরো খবর