শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে খুলনা পাইওনিয়ার বালিকা বিদ্যালয় প্রথম এবং গভ.ল্

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১৭ ১৯:৩৬:১১

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম এবং খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুল প্রথমবারের মতো দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। ১৬ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থর্ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনীতে দৃষ্টি নন্দন শরীর চর্চা প্যারেড প্রদর্শন করে তারা এ কৃতিত্বপুর্ণ গৌরব অর্জন করেন।
মহান বিজয় দিবস—২০২৩ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও মক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইডসহ অন্যন্যরা অংশগ্রহণ করেন।  এতে অংশ নিয়ে প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে দৃষ্টি নন্দন ও বর্ণাঢ্য প্যারেড প্রদর্শন করে প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করেছে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রথমবারের মতো দ্বিতীয় স্থান অধিকার করেছে গভ.ল্যাবরেটরি হাই স্কুল খুলনা। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী ও প্রতিষ্ঠানের হাতে সম্মননা স্মারক তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান,পিপএম—সেবা।
মাধ্যমিক পর্যায়ে কুচাওয়াজে প্রথমবারের মতো খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং গভ.ল্যাবরেটরি হাই স্কুল দ্বিতীয় স্থান অধিকার করায় প্রতিষ্ঠান দুটির সুযোগ্য ও চৌকস প্রধান শিক্ষক শারমিন আক্তার ও মুন্সি ছালাহউদ্দিন জুন্নুর তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষকের চেষ্টা আর শিক্ষার্থীদের নিবেদিত পরিশ্রমের ফল আজকের এই বিজয়দিবসের অর্জন। কুচাকওয়াজে অংশগ্রগণকারী শিক্ষার্থীরা তাদের সেরাটা উপহার দেওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষকগণ এ অর্জনে অংশগ্রহণকারী শিক্ষার্থী—শিক্ষকসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। 
এর আগে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতার বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির শুভ উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, পিপিএম(বার), পিপিএম—সেবা। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(এএন্ডও)সরদার রকিবুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার( ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক এ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফীনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সরকরী—বেসরকারী প্রশাসনিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর সদস্য, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর