মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আরেক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৭ ১০:০৭:৪৭

ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে এখনো নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় সেখানে আরেক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গতকাল শনিবার (১৬ই ডিসেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক বিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি সমন্বিত ও টেকসই চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধ অবসানের প্রত্যাশা করছে কাতার। আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তপাত বন্ধ করতে হবে। ’
এদিকে শুক্র ও শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। 
অন্যদিকে, গতকাল শুক্রবার গাজায় হামাসের হাতে থাকা তিনজন জিম্মিকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বিষয়টি স্বীকার করেছে তারা। এ ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরাইল।


এ জাতীয় আরো খবর