মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের জনগনকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৩-২৬ ১৬:৪৭:১৪

বাংলাদেশের জনগনকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও অপার সম্ভাবনার এক উজ্বল উদাহরণ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তীর অনুষ্ঠানে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন। 
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের জনগণের সাহসিকতার  প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।        

এক মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এটা মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন যুক্তরাষ্ট্র এই সমস্যার শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে এবং চেষ্টা করছে এর একটি সমাধান খুঁজে বের করতে। জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে বাংলাদেশের সাথে তার সরকারের বিভিন্ন কাজের কথা তিনি এসময় উল্লেখ করেন। 
তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে তার সম্পর্ককে সবসময় মূল্যায়ন করে এবং বিশ্বাস করে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দু’দেশের প্রতিশ্র“তি সম্পর্কটিকে আরো মজবুত করবে। জনগণের ভবিষত আরো উজ্জ্বল করতে এইসব প্রতিশ্রতি বাস্তবায়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
১৯৭২ সালের ফেব্রয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সিনিয়র এডওয়ার্ড কেনেডি’র এক ভাষণের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশের জন্ম সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার বিষয়।


এ জাতীয় আরো খবর