রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কুয়েটে ‘Workshop on Research Integrity and Publication Ethics’ অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১২-১০ ২১:৫৫:২৭

১০ ডিসেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘ডড়ৎশংযড়ঢ় ড়হ জবংবধৎপয ওহঃবমৎরঃু ধহফ চঁনষরপধঃরড়হ ঊঃযরপং’ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় অনলাইনে (জুম প্লাটফর্মে) অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো—ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিএসই বিভাগের প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান ও এমই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ বশির উদ্দিন। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

 


এ জাতীয় আরো খবর