মানুষ বেঁচে থাকে এইভাবে...!
চারপাশে কেউ নেই
তবু কারো ডাক শুনবে বলে
কান পেতে থাকে ।
মানুষ বেঁচে থাকে এইভাবে
অকুন্ঠ তৃষিত ঠোঁটে শূন্য পানে চেয়ে
কোনো শ্রাবণ এসে ভেজাবে বলে ।
মানুষ বেঁচে থাকে এভাবেই
কেউ কোথাও নেই ...
তবু তুমি আছো ভেবে !