তা নি য়া সু ল তা না

  • কেউ কোথাও নেই
  • ২০২৩-১২-০৭ ২০:৩৯:২৪
image

মানুষ বেঁচে থাকে এইভাবে...!
চারপাশে কেউ নেই 
তবু কারো ডাক শুনবে বলে 
কান পেতে থাকে ।
মানুষ বেঁচে থাকে এইভাবে
অকুন্ঠ তৃষিত ঠোঁটে শূন্য পানে চেয়ে 
কোনো শ্রাবণ এসে ভেজাবে বলে ।
মানুষ বেঁচে থাকে এভাবেই 
কেউ কোথাও নেই ... 
তবু তুমি আছো ভেবে !