সোমবার, আগস্ট ১৭, ২০২৬

জাতীয় ভিটামিন 'এ ' প্লাস ক্যাম্পেইন নিয়ে বরগুনায় সিভিল সার্জন অফিসে প্রেস ব্রিফিং

  • এম আর অভি,
  • ২০২৩-১২-০৫ ১৮:৫১:৫৮

বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় ভিটামিন 'এ ' প্লাস ক্যাম্পেইন নিয়ে বরগুনায় সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।  সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ বরগুনা জেলায় কর্মরত অধিকাংশ গণমাধ্যম কর্মীসহ মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামাতুল্লাহ মতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. মোঃ ফজলুল হক বলেন,  জেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার ৬ শত ৫৫ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৩ জন। মোট শিশু সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ২০৮ জন। এ জেলায় ৯১৮ টি স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে মোট ১৯০২ জন স্বেচ্ছাসেবক, ১৩৬ জন স্বাস্থ্য সহকারী ১৭৯ জন, পরিবার কল্যাণ সহকারী ১২৮ জন, সিএইচসিপি ১২৮ জন পৌর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী ৩০ জন। ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ+  ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন।

 


এ জাতীয় আরো খবর