সোমবার, মে ২৫, ২০২৬

ইসরাইল তাদের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৬ ০৯:৩১:৪২

হামাস ও ইসরাইলের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে শুক্রবার থেকে। চুক্তির শর্ত অনুযায়ী, আরও ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 
কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শনিবার গভীর রাতে ১৩ ইসরাইলি ও চারজন বিদেশিকে মুক্তি দেয় হামাস। এরপর ইসরাইল তাদের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকে ছেড়ে দেয়।
ইসরাইলের কারা কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা জানায়, ৩৯ জন ফিলিস্তিনিকে ইসরাইলের ড্যামন, মেগিডো ও পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৩ জন কিশোর ও ছয়জন নারী।
ইসরাইলের বন্দিদশা থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি বলেন, চুক্তি অনুযায়ী, ইসরাইল আরও ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এরআগে প্রথম দফায় ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিলো তেল আবিব।


এ জাতীয় আরো খবর