বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৬ ১০:১৫:৫৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।
মানবিক দিক বিবেচনায় প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। স্থানীয় সময় বুধবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে মাল্টা। তবে এর বিরোধীতা করেছে ইসরাইল। 
এদিকে, গাজা উপত্যকায় রাতভর বিমান হামালা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একটি মসজিদে চালানো হামলায় ৫০ জন নিহত হয়েছে। গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালানোর পর ইসরাইলি বাহিনীর দাবি, হাসপাতালে হামাসের অস্ত্র ও সরঞ্জাম পাওয়া গেছে। যদিও এই দাবি প্রত্যাখান করেছে হামাস। অন্যদিকে, ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে আমেরিকা, ব্রিটেন ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর