বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল ব্রিটেনে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৩ ২৩:৪২:২৯

প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক দায়িত্ব নেয়ার ১৩ মাস পর মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল হয়ে গেলো। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। 
লন্ডনের রাস্তায় ফিলিস্তিনিপন্থী মিছিলে পুলিশের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সোমবার সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্র্যাভারম্যানের বিরুদ্ধে পুলিশের স্বাধীনতাকে ক্ষুণœ করা এবং ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করার অভিযোগ উঠেছে। 
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি। এর আগে এক বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। 
সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ ক্যামরনের মনোনয়ন অনুমোদন দিয়েছেন রাজা চার্লস। এর মাধ্যমে পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও একজন মন্ত্রী হিসেবে আবারও রাজনীতিতে ফিরলেন ক্যামেরন।


এ জাতীয় আরো খবর