দেখছিলাম বাংলা চলচিত্র ‘প্রহেলিকা’। বাংলাদেশের অত্যন্ত গুনী নির্মাতা চয়নিকা চৌধুরী এই চলচিত্রটি নির্মান করেছেন। আজ ছিল প্রহেলিকার প্রিমিয়াম শো।
পরিবেশনা সংস্থা বায়োস্কোপের কর্নধার রাজ হামিদ ভাই এবং রুবানা ভাবীর আমন্ত্রণে আমরা প্রথম আলো পরিবার আজ একত্র হয়েছিলাম জ্যামাইকা সিনেপ্লেক্সে।
সবচেয়ে আনন্দের বিষয় হল আমাদের সাথে আজ হলে উপস্থিত ছিলেন, স্বয়ং নির্মাতা চয়নিকা চৌধুরী!
আমরা সবাই মিলে সত্যিই আনন্দময় একটা সন্ধ্যা কাটিয়েছি। বাংলাদেশের সিনেমা নিয়ে গর্ব করার একটা জায়গা তৈরি করেছে আমাদের চলচিত্র ইন্ড্রাস্ট্রি। চয়নিকা চৌধুরী আমাদের গর্ব। আমাদের দেশীয় চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এ বড় আনন্দের।
প্রহেলিকা এবং জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা চয়নিকার আরও সাফল্য কামনা করি।