মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কমপক্ষে ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১১ ০৯:২২:০৩

কমপক্ষে ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা। সম্প্রতি এ সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা ঘোষণা করে দেশটির সরকার। দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী ম্যাক মিলার জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির প্রকোপ কাটিয়ে ওঠার পর তীব্র কর্মী সঙ্কট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
আগামী তিন বছরে অর্থাৎ ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে কয় ধাপে এই রেকর্ড সংখ্যক অভিবাসী নেওয়া হবে তা বিস্তারিত জানিয়েছেন তিনি ।
তিনি বলেন, লক্ষ্যমাত্রা পূরণে চলতি বছর কানাডা তার বর্তমান অভিবাসন নীতিতে আর কোন পরিবর্তন আনবে না। তবে আগামী তিন বছরকে সামনে রেখে নতুন অভিবাসন নীতি ঘোষণা করা হবে।
বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুয়াযী, চলতি বছর চার লাখ ৬৫ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে কানাডার। তবে আগামী বছর নতুন করে চার লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে অটোয়া। আর পরবর্তী দুই বছরে ৫ লাখ করে মোট ১০ লাখ অভিবাসী নেবে কানাডা।
দেশটির অভিবাসনবিষয়ক সরকারি ওয়েবসাইট ‘ইমিগ্রেশন কানাডা’র তথ্য থেকে জানা গেছে, ২০২৪ সালে অর্থনৈতিক শ্রেণির (ইকোনমিক ক্লাস গ্রো) অধীনে দুই লাখ ৮১ হাজার ১৩৫ অভিবাসী নেবে দেশটি। আর পরবর্তী দুই বছর ২০২৫ ও ২০২৬ সালে এই ক্যাটাগরিতে নেওয়া অভিবাসীর সংখ্যা বছরপ্রতি তিন লাখ এক হাজার ২৫০ জনে উন্নীত করা হবে।
আগামী বছর পারিবারিক শ্রেণীতে (ফ্যামিলি ক্লাস) এক লাখ ১৪ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ। ২০২৫ ও ২০২৬ সালে এই সংখ্যা বছরপ্রতি হবে এক লাখ ১৮ হাজার।
শরণার্থী ও সুরক্ষিত ব্যক্তি ক্যাটাগরিতে (রিফিউজি) চলতি বছর ৭৬ হাজার ৩০৫ জন শরণার্থী নিচ্ছে কানাডা। ২০২৪ সালে এই ক্যাটাগরিতে ৭৬ হাজার ১১৫ শরণার্থী নেওয়া হবে। আর ২০২৫ ও ২০২৬ সালে প্রতি বছর ৭২ হাজার ৭৫০ জন শরণার্থী নেবে অটোয়া।
আবার, ২০২৪ সালে মানবিক ক্যাটাগরিতে ১৩ হাজার ৭৫০ জন অভিবাসী নেবে কানাডা। আর ২০২৫ ও ২০২৬ সালে এই ক্যাটাগরিতে অভিবাসন অনুমোদনের সংখ্যা ১৬ লাভ করা হবে (প্রতিবছর ৮ হাজার)।
অভিবাসনবিষয়ক নতুন লেভেল প্ল্যানে এক্সপ্রেস এন্ট্রি ও পিএনপির (প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম) আওতা বাড়াবে অটোয়া। ২০২৪ সালে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এক লাখ ১০ হাজার ৭৭০ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে দেশটির ফেডারেল সরকার। ২০২৫-২০২৬ সালে এই সংখ্যা বছরপ্রতি ১ লাখ ১৭ হাজার ৫০০ জনে উন্নীত করা হবে।
কানাডার ফেডারেল সিস্টেমের বাইরে থাকা কুইবেক প্রদেশও শনিবার (৪ অক্টোবর) অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে। ফরাসি ভাষা অধ্যুষিত এ প্রদেশ ২০২৪-২৫ সালের মধ্যে তারা ১ লাখ অভিবাসী নেবে। কুইবেক কানাডার একমাত্র প্রদেশ, যাদের এককভাবে স্থায়ী অভিবাসী নেওয়ার ক্ষমতা রয়েছে।


এ জাতীয় আরো খবর