সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনও যুদ্ধবিরতি হবে না

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-০৪ ২৩:২২:০৭

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে,হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনও যুদ্ধবিরতি হবে না। একইসঙ্গে নিজ নাগরিকদের সুরক্ষায় সব কিছু করতে ইসরাইল প্রস্তুত বলেও জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার (৩রা নভেম্বর) সংবাদমাধ্যম রয়র্টাস এসব তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, গাজায় তারা কোনো জ্বালানি প্রবেশ করতে দেবেন না। জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে ‘সাময়িক যুদ্ধবিরতির আহ্বান’জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে গাজায় যুদ্ধবিরতি হবে না জানিয়েছেন নেতানিয়াহু। 
সম্প্রতি আবারও ইসরাইলে যান ব্লিঙ্কেন। তবে যে জন্য তার দ্বিতীয়বার সফর, সেটি ব্যর্থ হয়েছে। ইসরাইল জানিয়ে দিয়েছে তারা গাজায় এখন কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়।
সংবাদমাধ্যম জানায়, পুরো গাজা চারিদিক থেকে ঘিরে ফেলেছে ইসরাইলি সেনারা। এতে সাধারণ মানুষ কোথাও যেতে পারছেন না। অবরুদ্ধ গাজার ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও ।
গত ৭ই অক্টোবর হামাস ও ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে অনেকটা বিক্ষিপ্তভাবে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জেরে লেবানন-ইসরাইল সীমান্তে গত কয়েকদিন ধরেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। 

 


এ জাতীয় আরো খবর