রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

“মাদক কোন সমাধান নয়, মাদক মানে মৃত্যু”-কুয়েট ভাইস-চ্যান্সেলর

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১১-০৪ ২১:১৫:২৯

০৪ নভেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর খান জাহান আলী হল ও লালন শাহ হলে “সবার আগে মানুষঃ নেতিবাচক ধারনা ও বৈষম্য থামান, মাদক প্রতিরোধ জোরদার করুন” শীর্ষক হল ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ নভেম্বর শুক্রবার রাতে হল দুটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা আলোচনা সভার আয়োজন করে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় তিনি বলেন, “মাদক কোন সমস্যার সমাধান নয়, মাদক মানে মৃত্যু। মাদক প্রতিরোধে বর্তমান সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।” প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং খান জাহান আলী হলের অনুষ্ঠানে প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ও লালন শাহ হলের অনুষ্ঠানে প্রভোস্ট ড. মোঃ আব্দুল হাফিজ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজা। অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

 


এ জাতীয় আরো খবর