বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমানের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের গভীর শোক প্রকাশ

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১১-০৩ ১৩:৩৫:১৬

০৩ নভেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। তিনি  প্রফেসর বজলার রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ বজলার রহমান আজ ০৩ নভেম্বর শুক্রবার সকাল সোয়া ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জুমাবাদ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে কুয়েট সংলগ্ন জাব্দীপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তিনি বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীণ ছিলেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।
 

 


এ জাতীয় আরো খবর