গোলাপগঞ্জ পৌর শহরে অবস্থিত অভিজাত বিপনি মার্কেট এম এ ওয়াহাব প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এ সভায় সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, ডা. আব্দুল মোনাইম, নিরাপদ সড়ক চাই নিসচার সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন, এম এ ওয়াহাব প্লাজার ব্যবসায়ী নিজাম উদ্দিন, জিয়া উদ্দিন জুয়েল, আব্দুল মালিক, কিবরিয়া আহমদ।
উপস্থিত ছিলেন এ ওয়াহাব প্লাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জয়নাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আজির আহমদ, কোষাধ্যক্ষ তারেক আহমদ চৌধুরী, এ ওয়াহাব প্লাজার ব্যবসায়ী শাহিন আহমদ, শাহাব উদ্দিন, এনাম উদ্দিন, দেওয়ান কামরুজ্জামান চৌধুরী, আতাউর রহমান, মোঃ সুমন আহমদ, কামরুল ইসলাম, আবুল হাসনাত, আব্দুল মুহিম, জয়নুর রহমান, আজিজুর রহমান বাবুল, জিলাল উদ্দিন, শিপু চৌধুরী, সাহেল আহমদ প্রমুখ।