ও কাহা, ঢাহা যামু,
টাহা চাই
পহেট ফাহা,নাই ভাতিজা
কাম কামাই।
তাল বাহানা কর, কিছু
চাই যদি,
হোটেল বইয়া মোরগ পোলাও
খাও দধি।
বন্ধু বান্ধব লইয়া মোড়ে
পান পানি,
গরম গরম চা কফি খাও
সব জানি।
দশটা টাহা চাইলেই তোমার
মাথায় হাত,
রাগে গোসসায় নাক ফুলাইয়া
কামড়াও দাঁত।
হোন্ডা চালাও ধার ধারো না
আর কারো,
সুন্দর সুন্দর মাইয়া দেখলেই
শিষ মারো।
আমার সাথে খেলতে আইলে
পোলাপাইন,
কত রহম দোষ ধরো আর
দেহাও আইন।
হুন কাহা,ছোড অইলেও
সব বুঝি,
অহন আমার সময় খারাপ
নাই রুজি।
অহন টাহা দিলে অইতো
ইনভেস্টমেন্ট,
বড় অইয়া কইরা দিতাম
সব প্যামেন্ট।
এমন একদিন আইবো টাহা
পহেটে,
দেশ বিদেশে ঘুরমু আমি
রহেটে।
সেই দিন কিন্তু খুব দূরে না
ও কাহা,
শুধু একটা টিপস খামু দেও
দশ টাহা।
আমি কিন্তু দশ টাহা না
দশ হাজার,
টাহা দিমু করবা তুমি
হাট বাজার।
থাকবা তুমি পায়ের উপর
পা তুইলা,
সুজন সখির গান গাইবা যে
প্রাণ খুইলা।
হ ভাতিজা তুইযে আমার
ভবিষ্যৎ,
তোরে কিছু দিতে আমার
নাই অমত।