বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

জুঁ ই জে স মি ন

  • স্বপ্ন কুটির
  • ২০২৩-১০-৩১ ১৩:৩৪:৩৫

স্বপ্নের সিঁড়ি বেয়ে
স্বপ্ন কুটির 
রুপালী ডানায় মেঘ
ওই মায়া নীড়।
চুপিচুপি টুপটাপ 
প্রকৃতিটা হাসে-
চাঁদ রবি ফুল তারা
 খুশি খুশি ভাসে।
জানালাটা খোলা দেখি
 রোজ সকালে
কবি মন চেয়ে চেয়ে
  লেখে কি বা বলে।
 কত শত কবিতা
লেখা ডাইরীতে
 পৃথিবীর সব রঙ
রাঙা তার হাতে-।
এইতো কবির বাড়ি
সবুজেতে ঘেরা,,,
বর্ণরা গান করে-
করে ঘোরাফেরা।
 


এ জাতীয় আরো খবর