সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

প্রবীণ শিক্ষক নেতা প্রদীপ কানুনগোর মৃত্যুতে বাকবিশিস'র শোক

  • হাসান মেহেদী:
  • ২০২৩-১০-২৯ ১৯:৪০:৪০

প্রবীণ শিক্ষক নেতা ও প্রগতিশীল সাংস্কৃতিককর্মী প্রদীপ  কানুনগোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয়  সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রদীপ কানুনগো ছিলেন শিক্ষা ও শিক্ষক  আন্দোলনের একজন অগ্রগামী  নেতা। তিনি ছিলেন আপাদমস্তক সংস্কৃতি অন্তঃপ্রাণ, প্রগতিশীল ও মুক্তচিন্তার মানবিক মানুষ।  বাকবিশিস নেতারা উল্লেখ করেন, শিক্ষক নেতা প্রদীপ কানুনগোর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও মুক্তবুদ্ধির রাজনীতিককে হারাল।  বিবৃতিতে প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো আজ (রবিবার) ভোরে চট্টগ্রামের নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।


এ জাতীয় আরো খবর