সরকারী প্রকল্পের গুনগত মান নিশ্চিত করতে প্রকৌশলীদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবেঃশিক্ষামন্ত্রী
- তাওহীদ হাসান
-
২০২৩-১০-২৫ ১৫:৪৫:০৮
- Print
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দশম গ্রেডের উপ সহকারী প্রকৌশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ এর মূল ক্যাম্পাস গজারিয়া, মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়।
বুধবার (সকাল ১১টায়) অনলাইনে যুক্ত হয়ে দুই মাস ব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, ডা. দীপু মনি, এমপি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। এছাড়াও উক্ত অধিদপ্তরের বেশ কয়েকজন তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ-পরিচালক, পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর ডিন আশরাফুল আলম সহ সকল কর্মকর্তা। অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন, ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর মাননীয় রেক্টর প্রফেসর ড. এম মনোয়ার হোসেন। সঞ্চালনা করেন মো. জাকির হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান। প্রশিক্ষণে অধিদপ্তরের কর্মরত চল্লিশ জন উপ সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে, মাননীয় শিক্ষা মন্ত্রী, ডা. দীপু মনি, এমপি বলেন, “বিভিন্ন সরকারী প্রকল্পের গুনগত মান নিশ্চিত করতে উপ সহকারী প্রকৌশলীদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করন, শিক্ষা অবকাঠামো নির্মান সহ কর্মক্ষেত্রে সমতা রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মত কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়”। অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের মাঝে অভিমত ব্যাক্ত করেন মো. জাহিদুল ইসলাম ও তানজিলা ইয়াসমিন। উল্লেখ্য, বুনিয়াদি প্রশিক্ষণে প্রতিদিন সকালে শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কক্ষে চলে প্রশিক্ষণ কার্যক্রম। সন্ধ্যায় নিয়মিত চলে খেলাধুলা ও লাইব্রেরীর কাজ। ইএসসিবি এর মূল ক্যাম্পাস প্রায় ২৫ একর জমির উপর দৃষ্টি নন্দন পরিবেশ ও আধুনিক সকল সুযোগ সুবিধাসহ পরিচালত হয়ে আসছে। এর সিটি ক্যাম্পাস রাজধানীর রমনা’তে আইইবি সদর দপ্তরে অবস্থিত। এখানে প্রথম শ্রেনীর কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষন, সরকারী ক্রয়ের উপর প্রশিক্ষণ সহ অনেক ধরনের প্রশিক্ষণ চলমান রয়েছে।